ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে অবৈধ সিগারেটসহ দুই কারবারি আটক
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 1:55 PM

পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে অবৈধ সিগারেটসহ দুই কারবারি আটক

পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে অবৈধ সিগারেটসহ দুই কারবারি আটক

বরগুনার পাথরঘাটায় বিশেষ অভিযানে দুই কারবারি সহ বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটককৃতদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৪ আগস্ট) উপজেলার তালতলা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন (পি নং ২৭৭৭)-এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর ৯ সদস্যের একটি সশস্ত্র দল এবং পাথরঘাটা থানা পুলিশের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে তালতলা বাজার সংলগ্ন “সাজিদ ট্রেডার্স” ভবনের নিচ তলায় তল্লাশি চালিয়ে বার্গো টোবাকো (প্রধান অফিস বরিশাল) কোম্পানির ২৫,৭৬০ শলাকা কিংস সিগারেট এবং ৬,৬৯০ শলাকা ড্রাগন সিগারেট জব্দ করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলসম্যান মো. ইসমাইল হোসেন (২৮) এবং কাঠালতলী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবৈধ সিগারেট কোম্পানির ডিলার মো. হাসান (৩৫)-কে আটক করা হয়। জানা যায় তারা দীর্ঘ ছয় মাস ধরে পাথরঘাটা ও আশপাশের এলাকায় অবৈধভাবে সিগারেট বাজারজাত করে আসছিলো।

পরবর্তীতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় মামলা নং-১৯/২০ অনুযায়ী উভয়কে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয় ও অনাদায়ে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জব্দকৃত সকল সিগারেট উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে বিশেষ অভিযান পরিচালনা করায় নৌবাহিনীর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পণ্য বাজারজাত কার্যক্রম বন্ধ হবে বলে জানান অভিযান পরিচালনা টিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status