ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ফেয়ার এগ্রো কেমিক্যাল সার্ভিসেস কর্মকর্তার ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন
জোবায়ের সোহাগ, মহাদেবপুর
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 1:46 PM

ফেয়ার এগ্রো কেমিক্যাল সার্ভিসেস কর্মকর্তার ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন

ফেয়ার এগ্রো কেমিক্যাল সার্ভিসেস কর্মকর্তার ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন

নওগাঁ জেলার মহাদেবপুরে এক বিপণন কর্মকর্তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ভায়াডাঙা বাজারে পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন, শ্রীবরদী-ঝিনাইগাতি শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকার ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’-এর মালিক মো. শফিকুল ইসলাম ও তার ভাই মো. সাখায়াত হোসেন দীর্ঘদিন ধরে ফেয়ার এগ্রো কেমিক্যাল সার্ভিসেস লিমিটেড-এর বিপুল অংকের টাকা বকেয়া রেখেছেন।

বকেয়া টাকা পরিশোধের বিষয়ে একাধিকবার অনুরোধ করেও কোনও ফল না পাওয়ায়, কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার মো. হুমায়ুন কবির (পত্নীতলা টেরিটরি) অফিসের নির্দেশে চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে কালেকশনের জন্য ওই প্রতিষ্ঠানটিতে যান।

কিন্তু হুমায়ুন কবিরের অফিসিয়াল চিঠি নিয়ে উপস্থিত হওয়ার পরপরই, তাকে ঘরের মধ্যে আটকে রেখে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জোরপূর্বক কেড়ে নেওয়া হয় এবং মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয় এবং নগদ ১০ লক্ষ ৪৬ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, "শফিকুল ইসলাম ও সাখায়াত হোসেন দুই ভাই মিলে ভয়াবহ অপরাধ করেছেন। শুধু নির্যাতন নয়, একজন অফিসারকে আটকে রেখে শারীরিকভাবে নিপীড়ন এবং তার যানবাহন ছিনিয়ে নেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সামা লিটন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাইন বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা মেসার্স ভাই ভাই ট্রেডার্স-এর ব্যবসায়িক লাইসেন্স বাতিল এবং অভিযুক্ত দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ বলেন,  আমরা এই বিষয়ে অবগত আছি, এবং তদন্ত কমিটি গঠন করেছি,  ভোক্তভূগি ন্যায় বিচাররের জন্য উপজেলা কৃষি অফিস সব সময় পাশে থাকবে।
 
এদিকে, নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল কে গ্রেপ্তার করে। বর্তমানে তার ভাই সাখাওয়াত পলাতক অবস্থায় রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status