ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সুঁই-সুতা থেকে মোমবাতি, ভোটের কেনাকাটা শুরু ইসির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 10:08 AM

সুঁই-সুতা থেকে মোমবাতি, ভোটের কেনাকাটা শুরু ইসির

সুঁই-সুতা থেকে মোমবাতি, ভোটের কেনাকাটা শুরু ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভোটের প্রয়োজনীয় কেনাকাট সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

ভোট আয়োজন করতে সুঁই-সুতা ও মোমবাতি থেকে শুরু করে অনেক সামগ্রী কিনতে হবে নির্বাচন কমিশনকে।

সোমবার সার্বিক অগ্রগতি তুলে ধরে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। লোকাল পারসেজ প্রকিউরমেন্টে আটটি আইটেম ছিল। তার ভেতরে একটিতে পুনরায় দরপত্র দিতে হয়েছে। আমার বিশ্বাস, আমাদের যে সময়সীমা রয়েছে, তার মধ্যে পাওয়া যাবে। ”


এবার ভোটার সংখ্যা হতে পারে প্রায় পৌনে ১৩ কোটি। সে হিসাবে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র এবং দুই লাখের বেশি ভোটকক্ষ প্রয়োজন হতে পারে।

এরই মধ্যে কেনাকাটা শুরু হওয়া আট ধরনের মালামালের মধ্যে রয়েছে—

>> লাল গালা ২৩ হাজার কেজি


>> স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লক

>> ৮ লাখ ৪০ হাজার দাপ্তরিক সিল

>>মার্কিং সীল ১৭ লাখ ৫০ হাজার


>> ব্রাস সিল ১ লাখ ১৫ হাজার

>> ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগ

>> ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ

>> এক লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগ

ইসি কর্মকর্তারা বলছেন, ভোটের সামগ্রীর অধিকাংশই নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা হয়। কিছু মনোহরি জিনিস রিটার্নিং অফিসারকে স্থানীয়ভাবে সংগ্রহও করতে হয়।

ভোট সামনে রেখে সুঁই সুতা, দিয়াশলাই, আঠা ও কলম থেকে প্লাস্টিকের পাত— প্রতিটি কেন্দ্র ও বুথেরে জন্য এমন ২১ ধরনের জিনিস লাগে।

ভোটের মনোহরি দ্রব্য- সুঁই-সুতা থেকে মোমবাতি, দিয়াশলাই

(১) বল পয়েন্ট কলম

প্রতি ভোটগ্রহণ কর্মকর্তার জন্য ১টি এবং

প্রযোজ্যক্ষেত্রে অন্য কোন কর্মকর্তার জনা ১টি

(২) সাদা কাগজ ও কার্বন কাগজ

প্রতি কেন্দ্রের জন্য আধা দিস্তা

(৩) কার্বন কাগজ

প্রতি কেন্দ্রের জন্য ২ সীট

(৪) ছুরি

প্রতি কেন্দ্রের জন্য ১টি

(৫) সুঁই (বড় সাইজ)

প্রতি কেন্দ্রের জন্য ১টি

(৬) সুতা (ছোট বল)

প্রতি কেন্দ্রের জন্য ১টি

(৬) মোমবাতি (বড় সাইজ)

প্রতি কেন্দ্রের জন্য ৬টি

(৭) গামপট

প্রতি কেন্দ্রের জন্য ১টি

(৮) দিয়াশলাই

প্রতি কেন্দ্রের জন্য ১টি

(৯) গ্লু

প্রতি কেন্দ্রের জন্য ১টি টিউব

(১০) স্ট্যাম্প প্যাডের কালি

প্রতি কেন্দ্রের জন্য ১ শিশি

(১২) মুড়িপত্র হতে ব্যালট কম্পজ পৃথক করার উদ্দেশ্যে লোহা বা প্লাষ্টিকের তৈরী পাত

প্রতি ভোটকক্ষের জন্য ১টি

ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার, সিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী পরিবহণ ও সংরক্ষণে ব্যাগের প্রয়োজন হয়। অন্যদিকে ব্যালট পেপারে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে সিল এবং ভোটগ্রহণের পর ব্যালট বাক্সের লক প্রয়োজন হয়।

>>প্রতি কেন্দ্রে ব্যালট পেপার রাখা থেকে ভোটের ফল গণণা পর্যন্ত প্যাকেট, বিশেষ খাম দরকার ২১ ধরনের।

>>প্রতি ভোট কক্ষের জন্য পাঁচ ধরনের ফরম দরকার; এরমধ্যে ব্যালট বাক্স বিবরণী, ব্যালট পেপারে হিসাব ও ভোটার তালিকার বিষয় রয়েছে।

>>প্রতি ভোটকেন্দ্রের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স, ভোটার তালিকা থেকে অমোচনীয় কালি, মনোহরি দ্রব্য নিতে চটের থলি, গালা, স্ট্যাম্প প্যাডসহ ১২ ধরনের সামগ্রী দরকার।

ভোটকেন্দ্রের যত সামগ্রী (ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে)

(১) স্বচ্ছ ব্যালট বাক্স ভোটকেন্দ্রের জন্য ১টি অতিরিক্ত)

(২) ভোটার তালিকা (ছবিসহ) প্রতি ভোটকেন্দ্রের জন্য নির্দিষ্ট এলাকার দুই কপি

(৩) ভোটার সংখ্যার সমান ব্যালট পেপার

(৪) প্রতি ভোটকক্ষের জন্য একটি অমোচনীয় কালির কলম (প্রতিটি ভোটকেন্দ্রের জন্য ১টি অতিরিক্ত)

(৫) রাবারের সীলমোহর (অফিসিয়াল সীল) প্রতি ভোটকক্ষের জন্য একটি এবং প্রতি ভোটকেন্দ্রের জন্য ১টি অতিরিক্ত

(৬) ভোটার কর্তৃক ব্যালট পেপার চিহ্নিত করার জন্য রাবারের সিলমোহর (মার্কিং সিল) প্রতি ভোটকক্ষের জন্য একটি এবং প্রতি কেন্দ্রের জন্য ১টি অথবা ২টি অতিরিক্ত

(৭) ষ্ট্যাম্প প্যাড প্রতি ভোটকক্ষের জন্য একটি এবং প্রতি ভোটকেন্দ্রের জন্য একটি অতিরিক্ত

(৯) প্রতি কেন্দ্রের জন্য আধা পাউন্ডের এক বাক্স গালা

(১০) প্রতি ভোটকেন্দ্রের জন্য একটি পিতলের সিলমোহর (ব্রাস সিল)

(১১) ভোটকেন্দ্রে দ্রব্যাদি বহনের জন্য চটের থলি (গানি ব্যাগ) প্রতি কেন্দ্রের জন্য একটি

ভোটের বছরে ইসির জন্য বরাদ্দ ২৯৫৬ কোটি টাকা

নির্বাচনি সামগ্রী কেনাকাটায় তিন থেকে চার মাস লাগবে: ইসি সচিব

ভোটের প্রস্তুতির আর ৫ মাস, নির্বিঘ্ন পরিবেশ কি হবে?

ভোটের প্রস্তুতি তুলে ধরলেন ইসি সচিব

ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষক টিম আসছে সেপ্টেম্বরে: ইসি সচিব

ভোটের প্রস্ততি: আইনশৃঙ্খলা, মাঠ প্রশাসন সমন্বয়ে ইসির ৫ কমিটি

ভোটের প্রস্তুতির আর ৫ মাস, নির্বিঘ্ন পরিবেশ কি হবে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status