সংলাপ নয়, ২ ফেব্রুয়ারি ‘গার্ডেন পার্টি’ হবে: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 10:31 AM
সংলাপ নয়, ২ ফেব্রুয়ারি ‘গার্ডেন পার্টি’ হবে: কাদের
আগামী ২ ফেব্রুয়ারি সংলাপ নয় বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি ‘গার্ডেন পার্টি’ হবে বলে সোমবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি আরও বলেন, এই গার্ডেন পার্টিতে রাজনৈতিক দলগুলো তাদের ‘ভিউজ এক্সচেঞ্জ’ করতে পারেন। ‘প্লেজেন্টি এক্সচেঞ্জ’ই বড় কথা। এই প্রোগ্রামে চা-টা খেতে-খেতে শুভেচ্ছা বিনিময় করতে করতে কথা বলা যাবে। তবে এটা কোন আনুষ্ঠানিক সংলাপ নয়।