ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
একনেক বৈঠকে অনুমোদন হতে পারে দুটি বিদ্যুৎ বিতরণ প্রকল্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 10:46 AM

একনেক বৈঠকে অনুমোদন হতে পারে দুটি বিদ্যুৎ বিতরণ প্রকল্প

একনেক বৈঠকে অনুমোদন হতে পারে দুটি বিদ্যুৎ বিতরণ প্রকল্প

সরকার ৪ লাখ ১৫ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দিতে রংপুর ও রাজশাহী বিভাগে নতুন বিদ্যুৎ বিতরণ লাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

পরিকল্পনা কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা জানান, মঙ্গলবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক দুটি প্রকল্পের অনুমোদন দেয়া হতে পারে।

আজ নগরীর শেরেবাংলা নগরে একনেক সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

মুখপাত্র আরও জানান, প্রকল্প এলাকায় জনগণের আর্থ-সামাজিক অবস্থা এবং গ্রাহক সেবার মান উন্নয়নে ২০৩০ সালের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আরও উন্নয়নে প্রকল্প এলাকায় শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য।

রংপুর ডিভিশন বিদ্যুৎ বিতরণ লাইন এবং সাব স্টেশন এক্সটেনশন ও পুনর্বাসন প্রকল্প ১ হাজার ১শ’ ২৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধিনে নর্দান ইলেক্ট্রিক সাপলাই কোম্পানির (এনইএসসিও) মাধ্যমে একটি প্রকল্প বাস্তবায়ন করবে। ২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্প কাজ শেষ হবার কথা।

প্রকল্পটি রংপুর বিভাগের আটটি জেলার ২১ টি সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা এলাকায় বাস্তবায়ন হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ২২০ মেঘাওয়াট বিদ্যু উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এলাকায় ১ লাখ ৮০ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে।

পরিকল্পনা কমিশনের মুখপাত্র আরও জানান, রাজশাহী ডিভিশন বিদ্যুৎ বিতরণ লাইন এবং সাব স্টেশন এক্সটেনশন ও পুনর্বাসন প্রকল্প ১ হাজার ৯১কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে বিদ্যুৎ বিভাগের অধিনে নর্দান ইলেক্ট্রিক সাপলাই কোম্পানির (এনইএসসিও) মাধ্যমে অপর প্রকল্পটি বাস্তবায়ন হবে। ২০২২ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্প কাজ শেষ হবার কথা।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ৪৭০ মেঘাওয়াট বিদ্যু ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এলাকায় ২ ল্খ ৩৫ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। মুখপাত্র জানান, প্রায় তিনটি নতুন ৩৩/১১ কেভি সাব- স্টেশন, স্ট্যার্ন্ডাড আপ গ্রেডেশন এবং প্রায় ২০টি ৩৩/১১ কেভি সাব এক্সেটেশন পুনর্বাসন, প্রায় ২,০৪২.৫ কিলোমিটার নতুন লাইন স্থাপন, ২৫টি সার্কিট ব্রেকার স্থাপন এবং ৩১১ টি ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করা প্রকল্পটির লক্ষ্য।

মুখপাত্র আরও জানান, একনেক বৈঠকে ১০০১ কোটি টাকা ব্যায়ে সৈয়দপুর ১৫০ মেঘাওয়াট প্লাস ১০ শতাংশ সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আরও একটি প্রকল্পও অনুমোদন করা হতে পারে। এ প্রকল্পটি ২০২১ সালের মধ্যে বাস্তবায়ন হবার কথা রয়েছে। তিনি জানান, উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করাই এ প্রকল্পের লক্ষ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status