ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
ঐক্যফ্রন্টের এমপিদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল: গণফোরাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 10:50 PM

ঐক্যফ্রন্টের এমপিদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল: গণফোরাম

ঐক্যফ্রন্টের এমপিদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল: গণফোরাম

জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত গণফোরামের দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানসহ ঐক্যফ্রন্টের কোনও সংসদ সদস্যই শপথ নেবেন না। সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণফোরাম।

শপথ না নেওয়ার আগের সিদ্ধান্তই বহাল আছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। গণফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বিবৃতিতে বলেন, ‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।’

গণফোরাম তথা ঐক্যফ্রন্টের সদস্যদের সংসদে যোগ দেওয়ার খবরকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে বিবৃতিতে বলা হয়, গণফোরামের সংসদে যোগ দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি। গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্টের কোনও সদস্যের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status