|
সাংবাদিক সাঈদুর রহমান রিমন মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
|
|
সাংবাদিক সাঈদুর রহমান রিমন মারা গেছেন বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন। সাইদুর রহমান রিমন ছিলেন আপোষহীন, নির্ভীক এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এক সংবাদসৈনিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি কখনোই ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন নির্ভীক ও অবিচল। তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো সাংবাদিকতার জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ এক দক্ষ, সৎ ও প্রতিশ্রুতিশীল কলমযোদ্ধাকে হারাল। সাইদুর রহমান রিমনের মৃত্যুতে বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ (বনেক) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বনেক সভাপতি খায়রুল আলম রফিক ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ বলেন, “সাইদুর রহমান রিমনের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার আলোকবর্তিকা। তাঁর সততা, সাহসিকতা ও পেশাদারিত্ব সব সাংবাদিকের জন্য অনুকরণীয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” সাইদুর রহমান রিমনের জানাজা ও দাফনের স্থান-সময় সম্পর্কে বিস্তারিত পরবর্তী সংবাদে জানানো হবে
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
