ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 5:28 PM

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার বিকাল ৪টায় ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন তফসিল ঘোষণা করেছেন।

তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ ৬ অগাস্ট বিকাল ৪টা পর্যন্ত। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট।

নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে ১২ থেকে ১৮ অগাস্ট। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।

বিকালে সিনেট ভবনে তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক শামীম রেজাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status