|
মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহত পরিবারের সার্বিক সহায়তায় পাশে থাকার আশ্বাস বিমান বাহিনীর
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহত পরিবারের সার্বিক সহায়তায় পাশে থাকার আশ্বাস বিমান বাহিনীর এসময় তারা নিহতদের কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তারা নিহত মোবাশ্বির মাকিন, সায়মা ও আফছানার পরিবার ও স্বজনদের সমবেদনা জানান। এসময় দূর্ঘটনার বিধ্বস্ত বিমানটি ত্রুুটি যুক্ত ছিল কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান এবং মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত সকল শহীদ পরিবারকে লেখাপড়াসহ সকল সার্বিক অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান, বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ডার এবিএম গোলাম সাদিক, বৈমানিক প্রশিক্ষক, ৮নং বহর, মিক টোয়েন্টি নাইন বিমান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
