ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ উষুধ শিল্প নারী শ্রমিক, উদ্ধারে ফায়ার-সার্ভিসের ডুবুরি দল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 July, 2025, 4:36 PM

টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ উষুধ শিল্প নারী শ্রমিক, উদ্ধারে ফায়ার-সার্ভিসের ডুবুরি দল

টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ উষুধ শিল্প নারী শ্রমিক, উদ্ধারে ফায়ার-সার্ভিসের ডুবুরি দল

গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি (২৪) নামের এক তরুণী (ওষুধ শিল্প শ্রমিক) নিখোঁজের খবর পাওয়া গেছে। রবিবার (২৮ জুলাই ২০২৫) রাত ৮টার দিকে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার্সার্ভিসের উদ্ধার কার্যক্রম শুরু হয়। তবে সোমবার (২৮জুলাই ২০২৫) বেলা পৌনে তিনটায় রিপোর্ট লিখা সময়অবদি ওই নারীর কোন খোঁজ পায়নি উদ্ধারকারী দলের সদস্যরা।

‎ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। দুই ভাই – লোটন ও শোভনের বোন জ্যোতি বর্তমানে হোসেন মার্কেট এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

স্থানীয় ‎এলাকাবাসি জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনের রাস্তার পাশে থাকা ড্রেনটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কোন স্লাব বসানো হয়নি, এমনকি সতর্কতা মূলক কোন সাইনবোর্ডও ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অসাবধানতাবশত জ্যোতি ড্রেনের ভেতর পড়ে যান এবং পানির প্রবল স্রোতে নিখোঁজ হয়ে যান।
‎ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়, যা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে রাত পেরিয়ে ভোর হলেও নিখোঁজ তরুণীর কোনো সন্ধান পাওয়া যায়নি, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

‎এ বিষয়ে স্থানীয়রা বলেন, “নগর কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা-ই এই দুর্ঘটনার জন্য দায়ী। এমন ব্যস্ত এলাকায় ড্রেন খোলা রেখে মানুষকে মৃত্যুর মুখে ফেলা জঘন্য অপরাধ।”

‎তারা আরো বলেন, “ফারিয়ার জীবনের মূল্য কে দেবে? গাফিলতির দায়ে সিটি কর্পোরেশন এবং ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

‎দুর্ঘটনার তদন্তে দ্রুত কমিটি গঠন গাফিলতিতে দায়ী সিটি কর্পোরেশন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা, ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের জবাবদিহিতা ও ভুক্তভোগীর পরিবারের জন্য ক্ষতিপূরণ ব্যাবস্থা করতে হবে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, “আমরা উদ্ধার অভিযানে সর্বোচ্চ চেষ্টা করছি, তবে প্রবল পানির স্রোত এবং ড্রেনের গভীরতা উদ্ধার কাজকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।”

‎এই রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার (২৮জুলাই২০২৫) দুপুর পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই সূত্র।

এহেন ঘটনায় ফারিয়ার পরিবারের সদস্য ও স্থানীয় জনগণের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাজ। অনেকেই ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status