ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
আরএকে সিরামিকের ১০ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 27 July, 2025, 11:24 AM

আরএকে সিরামিকের ১০ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আরএকে সিরামিকের ১০ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত আর.এ.কে সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রবিবার (২৭ জুলাই) ভোর ৬টায় শ্রীপুর ধনুয়া গ্রামের নয়নপুর এলাকা থেকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু করে অবরোধ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক নতুন সময়কে জানান, শ্রমিকরা ১০ দফা দাবিতে আন্দোলন করছেন।

তিনি বলেন, ১০ দফা দাবিগুলো হলো:
১. জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেতনসহ এগ্রিমেন্ট অনুযায়ী ৭ মাসের এরিয়ার বিল ১ আগস্টের মধ্যে প্রদান করতে হবে।
২. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদে কর্মচারী নিয়োগ এবং অযোগ্য ব্যক্তিদের অপসারণ।
৩. প্রতিবছর ফেব্রুয়ারিতে পরিস্থিতি বিবেচনায় সম্মানজনক বেতন বৃদ্ধি।
৪. আন্দোলনের সময় অনুপস্থিত থাকলেও হাজিরা হিসেবে গণ্য করতে হবে।
৫. নতুন ও পুরাতন কর্মীদের জন্য যৌক্তিক বেতন কাঠামো প্রণয়ন।
৬. সিভিল কর্মীদের ন্যূনতম হাজিরা ৫০০ টাকা নির্ধারণ।
৭. হাজিরা বোনাস ১,৫০০ টাকা করতে হবে।
৮. আন্দোলনের পর কেউ চাকরিচ্যুত হলে পুনরায় আন্দোলন গড়ে তোলা হবে।
৯. পূর্বের সকল সুযোগ-সুবিধা ও বয়স্ক ভাতা পুনরায় চালু করতে হবে।
১০. কোম্পানির অভ্যন্তর থেকে শুরু করে উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তাদের অপসারণ।

আরএকে সিরামিকের ১০ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আরএকে সিরামিকের ১০ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

আর.এ.কে সিরামিক কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা করা হবে। তবে অনেক দাবিই প্রতিষ্ঠানটির মতে বাস্তবসম্মত নয় এবং তা মানা সম্ভব নয়।

সকাল ৮টার দিকে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ নতুন সময়কে জানান, শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status