ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ সহ ১ মাদক কারবারি আটক
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Saturday, 26 July, 2025, 7:08 PM

মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ সহ ১ মাদক কারবারি আটক

মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ সহ ১ মাদক কারবারি আটক

মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ সহ মোস্তাহিদ মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। 

শনিবার (২৬ জুলাই) সকালে ২৫ বিজিবি  সরাইল ব্যাটালিয়নের অধীনস্হ ধর্মঘর বিওপি টহল দল  মাধবপুর উপজেলার কালিকাপুর নামক স্থানে সীমান্ত পিলার ১৯৯৫/৩ এর কাছ থেকে মোস্তাহিদকে আটক করে। মোস্তাহিদ কালিকাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে। আটক আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করে এ সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে। 

 ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের মাদকদ্রব্যসহ  চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে বলে বিজিবি জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status