ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
নাঙ্গলকোটে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ সংবর্ধনা
মো: ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Saturday, 26 July, 2025, 7:02 PM

নাঙ্গলকোটে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ সংবর্ধনা

নাঙ্গলকোটে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ ৫ সংবর্ধনা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির। 

শনিবার সকাল দশটায় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: সেলিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনি।

ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওঃ জমাল উদ্দিন, ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, জেলা অর্থ সম্পাদক ইব্রাহীম খলীল আজাদ, সাবেক নরসিংদী জেলা অফিস সম্পাদক মাওঃ আবুল হাসেম মোল্লা, নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি মু,রাকিবুল ইসলাম, সদর সেক্রেটারী নেছার উদ্দিন, উত্তর সেক্রেটারী ইখতিয়ার ইসলাম প্রমুখ। 

এ সময় নাঙ্গলকোট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে এবছর এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০প্রাপ্ত  ১২০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status