|
কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত আজ ২৬ জুলাই শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরে স্বপ্ন কুঁড়ি হল রুমে নাটিকা প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, ডিপুটি সিভিল সার্জন আ ন ম গোলাম মোহাইমেন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, ফজলুল করিম ফারাজী, জেলার সরকারি - বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ অনেকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার প্রায় ৩ শতাধিক নারীপুরষ ও সুধীজন অংশ নেন। এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে দারিদ্রতা কমাতে উন্নয়ন কাজের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। সকল নাগরিকের দিকে নজর রাখতে হবে, চরাঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করতে হবে। শুধু সমতল নিয়ে চিন্তা করলে চলবে না চরের মানুষের জীবন মান উন্নয়ন কাজ করার আহবান জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
