ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রামের অলংকারে আরএইচডি'র জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড স্থাপন, চাঁদাবাজিও অব্যাহত
এস এম আকাশ, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 26 July, 2025, 6:53 PM

চট্টগ্রামের অলংকারে আরএইচডি'র জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড স্থাপন, চাঁদাবাজিও অব্যাহত

চট্টগ্রামের অলংকারে আরএইচডি'র জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড স্থাপন, চাঁদাবাজিও অব্যাহত

বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোড় সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে গড়ে উঠেছে একটি কার ও মাইক্রোবাসের স্ট্যান্ড। এই স্ট্যান্ডকে কেন্দ্র করে সক্রিয় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়,অলংকার ট্রাফিক পুলিশের বক্সের মাত্র একশো গজের ভেতরে মূল সড়ক ও আশপাশের জায়গা দখল করে গড়ে উঠেছে এই অবৈধ স্ট্যান্ড। স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিটি গাড়ি এখানে নিয়মিত পার্কিং করতে হলে ভর্তি ফি বাবদ দিতে হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত চাঁদা। 

এছাড়া মাসিক ভিত্তিতে গুনতে হয় গাড়ি প্রতি প্রায় ৩ হাজার টাকা। অভিযোগ রয়েছে,এই স্ট্যান্ডে থাকা বেশিরভাগ গাড়িরই কাগজপত্রের মেয়াদ নেই। ট্রাফিক পুলিশের নাকের ডগায় এভাবে সড়ক দখল করে অবৈধ স্ট্যান্ড পরিচালনা হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ ও সচেতন নাগরিক সমাজ। 

সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশের ডিসি'র কাছে এ ব্যাপারে জানতে চাইলে বিভিন্ন ছলে কথা এড়িয়ে যান তবে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান দাপ্তরিক কোন নির্দেশনা পেলে তারা উচ্ছেদ অভিযানে যেতে বাঁধা নেই। স্থানীয় এক ব্যবসায়ী জানে আলম জনি বলেন,এটা এখন মব স্টাইলে পরিচালিত হচ্ছে। অভিভাবকহীন এক শহরের নাম এখন চট্টগ্রাম। আমরা এই নাজুক পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status