ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
উজিরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভার্চুয়ালী শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
এ এইচ অনিক, উজিরপুর
প্রকাশ: Saturday, 26 July, 2025, 7:11 PM

উজিরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভার্চুয়ালী শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

উজিরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভার্চুয়ালী শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল জেলার উজিরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে ভার্চুয়ালী শপথ গ্রহণ ও আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকাল সাড়ে ১০ টায় ২য় পর্ব শপথ গ্রহন আলোচনা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

২৬ জুলাই শনিবার সকাল  সাড়ে ৯ টায় উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ভার্চুয়ালী শপথ, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু মর্যাদা, সাম্যতার মানবিক দর্শন প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সকাল সাড়ে ১০ টায় ২য় পর্ব শপথ গ্রহন আলোচনা  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ  আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা। 

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,কর্মচারী,নারী, পুরুষ, ভুক্তভোগীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। 

ভার্চুয়ালী সভায় নারী ও শিশু নির্যাতন দুর শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায় বিচার করবে এ অঙ্গিকার করে শপথ বাক্য পাঠ করানো হয়। পরিশেষে প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা  বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status