|
আলফাডাঙ্গায় পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পুরস্কার বিতরণ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পুরস্কার বিতরণ এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের সঠিকভাবে সাহায্য করার বিষয়ে যথাযথ জ্ঞান থাকে না। তাই ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও সুযোগ সৃষ্টি করা অতীব প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পুথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না। আদর্শ মানুষ, ধর্মীয় নৈতিকতা থাকতে হবে, সেই সাথে সামনের দিনগুলোতে শিক্ষায় আরো ভালো পারফরমেন্স করে দেশকে এগিয়ে নিতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হকের সভাপতিত্বে ও জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ারের সঞ্চালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, ধলাইরচর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসলেমউদ্দীন মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোজাম্মেল হক বলেন, ইতিমধ্যে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২-২৩ অর্থবছরের মাদ্রাসার উপজেলার শ্রেষ্ঠ দাখিল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে দশ হাজার টাকা এবং আলিম শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের এ সব আর্থিক সহায়তাসহ সম্মাননা তাদের আগামী জীবনের প্রেরণা যোগার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। সবশেষে ধলাইরচর আলিম মাদরাসার ৬ জন ও গোপালপুর বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার ১ জনসহ মোট ৭ জন দাখিল ও আলিম কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
