|
তাড়াশে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() তাড়াশে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ বুধবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হামকুড়িয়া এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে বলে রাহিম হোসেন (২৭) নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন। রাহিম উপজেলার মালশীন গ্রামের বাসিন্দা। তিনি বলেন, চাটমোহর থেকে বাড়ি ফেরার পথে হামকুড়িয়া এলাকায় মহাসড়কে গেলে দুই ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে এসে আমার পথরোধ করে। তারা নিজেদেরকে তাড়াশ থানা পুলিশ পরিচয় দিয়ে আমার দেহ তল্লাশি করে। তারা আমাকে মাদক ব্যবসায়ী বলে সড়কের পাশে নিয়ে দাঁড় যায়। পরে আমার প্যান্টের পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, আমরা ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
