ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
একটা ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন: ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 July, 2025, 3:21 PM

একটা ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন: ফারিয়া

একটা ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন: ফারিয়া

সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। কারাগার থেকে বেরিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে আছেন এই অভিনেত্রী। প্রস্তুতি নিচ্ছেন কাজে ফেরার। মাঝে ব্যক্তিজীবন নিয়েও খারাপ একটা সময়ের মধ্যদিয়ে যেতে হয়েছে এই অভনেত্রীকে। সম্প্রতি জ্বরে আক্রান্ত হন ফারিয়া। সবকিছু মিলিয়ে- ডিপ্রেশনে কাটছে অভিনেত্রীর সময়। গতকাল বুধবার সন্ধ্যায় এক পোস্টে সেই আভাসই দিলেন ফারিয়া।

লিখেছেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়। আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’

অনলাইন ট্রায়ালের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে- যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না। এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা- এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’

এদিকে, বেশ কিছু দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ তাকে দেখা গেছে ‘জ্বীন ৩’ সিনেমায়। যা মুক্তি পায় গেল রোজার ঈদে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status