|
গাজীপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পুলিশ জানায়, জামাল ওই এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয়রা সকালে তার ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হলে ভেতরে ঢুকে গলাকাটা অবস্থায় জামালের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমিস্ত্রির কাজ করা অবস্থায় গত দুই-তিন বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। কাশিমপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন, "ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
