ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
খুলনায় নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 January, 2019, 2:22 PM

খুলনায় নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ শুরু

খুলনায় নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ শুরু

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে খুলনায় শুরু হল ‘Entrepreneurship Development Training for ICT Freelancer –  আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স।


খুলনার আভা সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।


এ প্রশিক্ষণে ২৫ জন নারী অংশগ্রহণকারীকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যার ইতোমধ্যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দক্ষ প্রশিক্ষকরা ৫ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করছেন।


প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসমএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। আগামী ৩১ জানুয়ারী প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।


এর আগে ঢাকায় ২৪ জন নারী ফ্রিল্যন্স উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরেও এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।


মোট ৮টি বিভাগীয় শহরে ২শ জন ফ্রিল্যান্সারকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status