ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ধর্ষণ রুখতে স্তন বৃদ্ধি কমাতে কিশোরীদের বুকে বার বার আয়রন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 January, 2019, 1:30 PM

ধর্ষণ রুখতে স্তন বৃদ্ধি কমাতে কিশোরীদের বুকে বার বার আয়রন

ধর্ষণ রুখতে স্তন বৃদ্ধি কমাতে কিশোরীদের বুকে বার বার আয়রন

সারা বিশ্বে বেড়েই চলেছে ধর্ষণ,যৌন নির্যাতনের মত ঘটনা।তাই মেয়েদের সুরক্ষার জন্য এবং স্তন বৃদ্ধি রুখতে তাদের বুকে করা হচ্ছে ‘আয়রন’। এতে করে মেয়েদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ কমবে।কমবে ছোট বয়সী মেয়েদের প্রতি পুরুষদের যৌন আসক্তি। আফ্রিকার এমন বিশ্বাস ছড়িয়ে পড়েছে ব্রিটেনে।

এক খবরে বলা হয়েছে ইতিমধ্যে ব্রিটেনে প্রায় ১ হাজার মহিলা ও কিশোরী এমন ঘটনার শিকার হয়েছেন। এদের মধ্যে ১০ বছরের শিশুরাও রয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে,ব্রিটেনের বিভিন্ন কমিউনিটি ওয়ার্কাররা জানিয়েছেন ব্রিটেনের লন্ডন, ইয়র্কশায়ার, এসেক্স ও ওয়েস্ট মিডল্যান্ডসে এমন বহু ঘটনা ঘটেছে।

আফ্রিকার বিভিন্ন দেশে বালিকা ও কিশোরীদের বুকে গরম পাথর চেপে স্তনবৃদ্ধি কমাতে চেষ্টা করা হয়। যন্ত্রণাদায়ক এই প্রক্রিয়াকে ঐতিহ্য হিসেবে মেনে নিয়েছেন সেখানকার মানুষজন।

জানা যায়, আফ্রিকার মায়েরা ও দাদিরা গরম পাথর কিশোরীর বুকে চেপে বারবার আয়রন করেন যাতে স্তনের টিস্যুগুলি ভেঙে গিয়ে স্তন বৃদ্ধি পিছিয়ে দেয়।

ব্রিটেনের এক কমিউনিটি ওয়ার্কার জানিয়েছেন, দক্ষিণ লন্ডনে সম্প্রতি ১৫-২০টি এমন ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছে এ ব্যাপারে কোনও অভিযোগ দায়ের না-হলেও এম ঘটনা ব্রিটেনে ঘটছে বলে তারাও সন্দেহ করছে।

কিশোরীদের সুরক্ষার নামে এই পদ্ধতিকে শিশু নিগ্রহ হিসেবেই চিহ্নিত করেছে ব্রিটেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status