ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 12:44 PM

তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা

তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদারজানি রাস্তার  সরকারি গাছ কেটে নিজের বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাদারজানি আঞ্চলিক সড়কের সরকারি তিনটি ইউকলিক্টার গাছ কেটে বাড়িতে নেন ওই বিএনপি নেতা।

 রফিকুল ইসলাম উপজেলার সুবার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন সেক্রেটারি।

 সরেজমিন দেখা যায়, মাদারজানি আঞ্চলিক সড়কের পাশে তিনটি ইউকলিক্টার গাছ কাটতে দেখা গিয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন সেক্রেটারি রফিকুল ইসলাম ওই গাছটি কেটে নিয়ে যাচ্ছেন।  

এদিকে বিএনপি নেতা রফিকুল ইসলাম গাছ কেটে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের এলাকার অনেক লোকজন তো রাস্তার গাছ কেটে নিয়ে গিয়েছে তাই আমিও গাছটি কেটে বাড়িতে নিয়ে যাচ্ছি। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী বলেন, ‘বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। যদি কেউ অন্যায় সরকারি রাস্তার গাছ কেটে থাকে, তার দায় দল নেবে না।’

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সম্পদ কাটা অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status