ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 July, 2025, 6:39 PM

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশন- দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১৪ জুলাই) এই আদেশ দেন।

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির, চট্টগ্রাম শুল্ক রেয়াত ও প্রত্যপর্ণ পরিদপ্তর সমিতির অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম ও তার স্ত্রী খোদেজা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশন- দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আলমগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আজিজুল হক।

আবেদনে বলা হয়, আলমগীর কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি আলমগীর কবির দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন আটকানো প্রয়োজন।

এ ছাড়া দুদকের পক্ষে স্ত্রীসহ তাজুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান।

আবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম সমিতি ভবনের অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট নিম্নবর্ণিত ব্যক্তিদের বিদেশ গমন আটকানো একান্ত প্রয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status