ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না: অর্থমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 7:06 PM

নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না: অর্থমন্ত্রী

নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও আমরা ঘুষ দেবো না।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, দেশকে এ দু’টি অপরাধ থেকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি।

যাকাত দেওয়ার বিষয়ে তিনি বলেন, উপযুক্তদের সবাইকে যাকাত দিতে হবে। এটা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে। যাকাত গরিবের হক।

বাবা-মার প্রতি হক আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা করলে সারা পৃথিবী বেহেশতে পরিণত হবে। মারামারি করা যাবে না। মানুষকে নামাজে অকৃষ্ট করতে হবে। নিজে নামাজ পড়তে হবে এবং অন্যদের আহ্বান জানাতে হবে। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, হজ অব্যবস্থাপনা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ নিয়ে কেউ দুর্নীতি করলে তাকেও ছাড় নয়। হজে যাওয়ার আগে অনেকের চোখে পানি ঝরে নানা কারণে। হজে দুর্নীতির কারণে আর কারোর চোখে পানি ঝরতে দেবো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সংসদ সদস্য বজলুল হারুন ও দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারী-পেশাজীবীরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status