ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
‘আ’লীগ নেতারা বিএনপির নামে গালিগালাজ না করলে ঘুম হয় না’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 5:20 PM

‘আ’লীগ নেতারা বিএনপির নামে গালিগালাজ না করলে ঘুম হয় না’

‘আ’লীগ নেতারা বিএনপির নামে গালিগালাজ না করলে ঘুম হয় না’

আওয়ামী লীগের সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম) বলেছেন,সরকারি দলের নেতারা প্রত্যেক দিন বিএনপির নামে গালিগালাজ না করলে মনে হয় তাদের রাতে ঘুম হয় না। এটা তো রাজনৈতিক কথাবার্তা না। আপনারা কী করবেন সেটা ভাবেন। কারণ দেশ নিলামে উঠেছে।

তিনি বলেন, একাদশ নির্বাচনে সরকারি দল যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে এটা কোথা থেকে এলো। এগুলো প্রধানমন্ত্রীর দেখা উচিত এবং ওই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, যারা হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়েছেন তারা এ টাকা কোথা থেকে পেলেন এর হিসাব নেওয়া উচিত।

শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২০ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেবার পার্টির সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি আহমেদ অভিযোগ করে বলেন, দুর্নীতিকারী এবং দণ্ডপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীদের বিচার হচ্ছে না। কিন্তু খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে যিনি একটি টাকাও দুর্নীতি করেন নাই। যে টাকার দুর্নীতির দায়ে তাকে জেলে রাখা হয়েছে তা তিনি দেখেনও নাই। আসলে খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে না, শাস্তি দেওয়া হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। কারণ জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হলে বর্তমান সরকার যা মনে চায় তাই করতে পারবে।

তিনি বলেন, বর্তমান স্বাধীন দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে বিরোধী দলের নেতাকর্মী‌দের ওপর অত্যাচার করছে এ রকম অত্যাচার পাকিস্তানি স্বৈরশাসকরাও করেনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে, অংশগ্রহণমূলক হবে, আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু এ ধরনের ডাকা‌তি হবে এটা জানলে আমরা নির্বাচনে যেতাম না।

অতি উৎসাহী কিছু পুলিশ আওয়ামী লীগের কবর রচনা করছে মন্তব্য করে কর্নেল অলি বলেন, ৩০ তারিখের নির্বাচনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করেছে আর আসল ভোট ডাকাতি করিয়েছে প্রশাসনকে দিয়ে।

আওয়ামী লীগের ওপর অভিযোগ এনে বিএনপির এই সাবেক নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ কখনও জনগণের ভোটে নির্বাচিত হতে পারে নাই। তারা কোনও না কোনও সমস্যা বাঁধিয়ে সরকার গঠন করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status