|
ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নিহতরা হলেন, অটোরিকশার চালক বাহাজ উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৩)। এছাড়াও আহতরা হলেন, অটো যাত্রী আবু বকর সিদ্দিক ( ৪০), ফাতেমা (০৯), আরিফা ( ০২ মাস), মোর্শেদা ( ৩০)। নিহত অটোরিকশা চালক ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের এবং নিহত অটো যাত্রী আতিকা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রামট্রাক বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলে অটোচালক মারা যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অপর ৪ ব্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অটো যাত্রী আতিকা মারা যান। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, অটো ও ট্রাক থানায় আটক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
