|
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন আটক
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন আটক জেলা পুলিশের সূত্রে জানা যায়, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ জুন) রাত আনুমানিক ১১টায় ডিবি পুলিশের একটি দল কোতয়ালী থানার ৭ নম্বর ওয়ার্ডের কাঠালতলী পাহাড়িকা টিকিট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রিটন চাকমা (৩৩), পিতা- অমর চাকমাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
