ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আবারো ছোট পর্দায় ফিরছেন বাঁধন
সাকিব আল রোমান
প্রকাশ: Saturday, 26 January, 2019, 2:37 AM

আবারো ছোট পর্দায় ফিরছেন বাঁধন

আবারো ছোট পর্দায় ফিরছেন বাঁধন

তবে একাদশ নির্বাচনী মাঠে সরব ছিলেন মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত থাকছেন। কিন্তু দীর্ঘদিন টিভি পর্দায় নেই তিনি। গেল এক বছর অভিনয়ে ফিরবেন বলেও এখনো তার ফেরা হচ্ছে না। গেল বছর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে অভিনয় করার কথা ছিল এই অভিনেত্রীর। এই ছবির জন্য বাঁধন ষোল কেজি ওজন কমিয়ে নিজেকে তৈরি করে ছিলেন। সেই ছবির প্রস্তুতি ও শুটিংয়ের জন্য ছোট পর্দার কাজে বিরতি টানেন তিনি।

পরবর্তীতে বিশেষ কারণ দেখিয়ে আবার সেই ছবি থেকেও সরে দাঁড়ান। তখন জানান, প্রযোজনা প্রতিষ্ঠান জাজের সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে। পরের কোনো ছবিতে তাকে দেখা যাবে। এখন পর্যন্ত নতুন কোনো চলচ্চিত্রের সংবাদ দিতে পারেননি এই গ্ল্যামারকন্যা। তবে এখন শোনা যায়, ছোট পর্দায় আবারো তিনি নিয়মিত হবেন। কিন্তু কখন ফিরবেন সেটি নিশ্চিত নন। এই প্রসঙ্গে বাঁধনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিনয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। নাটকের মধ্য দিয়েই হয়তো ফেরা হবে। তবে এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status