ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দিল্লিতে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ালেন কেজরিওয়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 January, 2019, 11:13 PM

দিল্লিতে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ালেন কেজরিওয়াল

দিল্লিতে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ালেন কেজরিওয়াল

দিল্লি সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমামদের মাসে ১০ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ৯ হাজার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম মিল্লাত টাইমস।

ওয়াকফ বোর্ডের অধীনে ১৮৫টি মসজিদের ২৬০ জন ইমাম ও মুয়াজ্জিন সুবিধা পাবেন।ওয়াকফ বোর্ডের বাইরে থাকা প্রায় দেড় হাজার মসজিদকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে।এসব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের যথাক্রমে ১৪ হাজার ও ১২ হাজার টাকা করে দেয়া হবে।

২৩ জানুয়ারি দিল্লি ওয়াকফ বোর্ড আয়োজিত এক সম্মেলনে হাজারো ইমাম মুয়াজ্জিনদের উপস্থিতিতে এ ঘোষণা করেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ইমাম ও মুয়াজ্জিনদের বেতনবৃদ্ধিসহ তাদের জন্য দিল্লি সরকার কাজ করছে জানিয়ে কেজরিওয়াল বলেন, আমরা আপনাদের জন্য নিয়মিত কাজ করছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

দিল্লি ওয়াকফবোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান মুখ্যমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’

জানুয়ারি মাসের বর্ধিত বেতন ফেব্রুয়ারিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে।

বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে কেজরিওয়াল মুসলিম সম্প্রদায়ের উদ্দ্যেশে বলেন, , ‘ভোট ভাগাভাগি হলে দিল্লির সাতটি আসনেই বিজেপি’র জয়ী হতে সুবিধা হবে। যদি আপনাদের ভোট ভাগ হয়ে যায় তাহলে দেশের প্রচুর ক্ষতি হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status