ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাম্পের অভিনন্দন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 January, 2019, 11:07 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাম্পের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাম্পের অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনর্নির্বাচিত এবং টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিনন্দন জানানোর বিষয়টি নিশ্চিত করে জানান, এক চিঠিতে ট্রাম্প এই অভিনন্দন জানান।

ট্রাম্প চিঠিতে শেখ হাসিনাকে জানান, আমেরিকার মানুষের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রেখে আপনি দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে আমরা আশা করি।

এছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতাকালে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি সমুন্নত থাকবে বলেও ট্রাম্প তার চিঠিতে আশা ব্যক্ত করেন। আগামীতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও চিঠিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

এর আগে বিশ্ব নেতাদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status