ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ইনস্টাগ্রামে আগুন ছড়াচ্ছেন দিশা পাটানি
নতুন সময় ডেস
প্রকাশ: Friday, 25 January, 2019, 11:04 PM

ইনস্টাগ্রামে আগুন ছড়াচ্ছেন দিশা পাটানি

ইনস্টাগ্রামে আগুন ছড়াচ্ছেন দিশা পাটানি

কিছুদিন হলো ভারত ছবির শুটিং শেষ করেছেন দিশা পাটানি। এবার নাকি 'কিক'র সিক্যুয়েলেও দেখা যাবে টাইগার শ্রফের বান্ধবীকে। ইতিমধ্যেই নাকি দিশা 'কিক'র সিক্যুয়েলের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কিন্তু, শত ব্যস্ততার মাঝে দিশা যখন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার নতুন ছবি শেয়ার করলেন, তখন যেন আগুন জ্বলতে শুরু করে।

সম্প্রতি 'এনিম্যাল প্রিন্টেড' একটি মনোকিনি পরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন দিশা। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তার ভক্তরা। দিশার ভক্তদের দাবি, সিনেমার শুটিংসহ বিজ্ঞাপনের শুটিংয়ের মাঝে নুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছেন বলিউডের এই অভিনেত্রী।

সপ্তাহ হতে চলল বন্ধু টাইগার শ্রফের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে মুম্বাইতে ফেরেন দিশা পাটানি। মালদ্বীপে কখনও সাদা রঙের বিকিনি আবার কখনও সমুদ্রের মাঝে মনোকিনি পরে ভক্তদের মনে জায়গা করে নেন 'বাগি' অভিনেত্রী। মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফেরার পর ফের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিশা।

শোনা যায়, হাজার ব্যস্ততার মাঝে দিশার যাতে শরীর ঠিক থাকে, তার জন্য নাকি টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ নিজে সব তদারকি করছেন। দিশার জন্য বাড়ির খাবারও শুটিং ফ্লোরে পাঠিয়ে দিতে শুরু করেছেন টাইগারের মা। যে খবর চাউর হতেই ফের জল্পনা শুরু হয়ে যায় বলিউড জুড়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status