ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
‘তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 July, 2025, 11:50 AM

‘তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব’

‘তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব’

বলিউডের মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুর পর কেটে গিয়েছে পুরো একটা সপ্তাহ। ২৭ জুন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। 

স্ত্রীর মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন স্বামী পরাগ ত্যাগী। অশ্রুসিক্ত চোখে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন তিনি। এবার শেফালিকেই প্রত্যেক জন্মে স্ত্রী হিসেবে পেতে চান বলে জানিয়েছেন পরাগ। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রোববার (৬ জুলাই) স্যোশাল মিডিয়ায় শেফালির সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। প্রতিবার তোমাকেই ভালোবাসব। তোমাকেই শুধু ভালোবেসে যাব।’ পরাগের এই পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন তার অনুরাগীরাও। 

এর আগে স্ত্রীকে নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন তিনি। পরাগ লিখেছিলেন, ‘কাঁটা লগা’র জন্য চিরকাল মনে রাখা হবে ওকে। কিন্তু ওকে আমরা যে ভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর। মাধুর্যে মোড়া এক অগ্নিশিখা যেন ছিল ও। খুবই বুদ্ধিদীপ্ত, নিজের লক্ষ্যে অবিচল।’ 

বন্ধু হিসেবেও শেফালি দারুণ ছিলেন। তাঁর কথায়, ‘ওর ঔজ্জ্বল্যে সবাই আলোকিত হতো। তার জীবনযাপন প্রেরণা জোগাত।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status