ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রামে গমবাহী লাইটার জাহাজডুবি, নাবিক নিখোঁজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 6:54 PM

চট্টগ্রামে গমবাহী লাইটার জাহাজডুবি, নাবিক নিখোঁজ

চট্টগ্রামে গমবাহী লাইটার জাহাজডুবি, নাবিক নিখোঁজ

চট্টগ্রাম বন্দরে সন্দ্বীপ চ্যানেলে খাজা বাবা ফরিদপুরী নামে গমবাহী একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। জাহাজে ১৩ জন নাবিক ছিলেন। এর মধ্যে ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে। এখনও এক নাবিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চরে আটকে তলায় ফেটে গিয়ে জাহাজটি ডুবতে শুরু করে এবং দুপুর আড়াইটার দিকে পুরোপুরি ডুবে যায়।

জাহাজডুবির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সচিব মাহবুব রশিদ খান।

মাহবুব রশিদ খান বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর মাদার ভেসেল থেকে ১৭০০ টন গমবোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সন্দ্বীপ চ্যানেলের কাছে গিয়ে সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় পড়ে।

তিনি বলেন, পানির গভীরতা কম থাকায় জাহাজটি চরে আটকে যায়।এরপর তলানি ফেটে গিয়ে ডুবতে শুরু করে। জাহাজে ১৩ জন নাবিক ছিলেন। তার মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে, একজন নাবিক নিখোঁজ রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status