ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ভাইরাল সেই ছবিগুলো কি অভিনেত্রী নিহার? যা জানা গেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 June, 2025, 12:32 PM

ভাইরাল সেই ছবিগুলো কি অভিনেত্রী নিহার? যা জানা গেল

ভাইরাল সেই ছবিগুলো কি অভিনেত্রী নিহার? যা জানা গেল

জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা। অভিনয় ক্যারিয়ার বেশিদিনের নয়। অল্প সময়ের ব্যবধানে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যা অভিনেত্রীর বলে দাবি করা হচ্ছে।

এতে করে অভিনেত্রীর ভক্ত অনুরাগীরাও বিভ্রান্ত হচ্ছেন। তবে রিউমর স্ক্যানারে অনুসন্ধানে জানা গেল, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী নিহার নয়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নাজনীন নাহার নিহার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘অঞ্জলি তাতরারি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২১ মে প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। ভারতে বসবাসকারী আন্জেলি টাট্রারি নামের এই নারী একজন অভিনেত্রী। অর্থাৎ, মূল ছবিগুলো আন্জেলি টাট্রারি নামের ভিন্ন এক নারীর। নিহার নয়।

 অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে আন্জেলি টাট্রারির ছবির ওপর নাজনীন নাহার নিহার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। সুতরাং, অভিনেত্রী নাজনীন নাহার নিহা দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।

২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নিহার। এরপর একে একে অনেক নাটকে অভিনয় করেছেন।

পেয়েছেন দর্শকপ্রিয়তা। এবারের কোরবানি ঈদে তাঁর অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয় শীর্ষে। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি জায়গা করে নেয় শীর্ষে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status