|
র্যাবের ভ্রাম্যমাণ আদালতে গাজীপুরের তিন প্রতিষ্ঠানকে ৭লাখ জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() র্যাবের ভ্রাম্যমাণ আদালতে গাজীপুরের তিন প্রতিষ্ঠানকে ৭লাখ জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা জনসাধারণ ও ভোক্তার অধিকার নিশ্চিতে র্যাব ইতিপূর্বে অবৈধ ও লাইসেন্সবিহীন দ্রব্য বাজারজাত করার জন্য জনস্বার্থে দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনেছে। ডিএমপি, ঢাকার এবং গাজীপুরের কিছু ফ্যাক্টরী কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অবৈধ মালামাল বাজারজাত করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে। এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় অদ্য বুধবার (২৫ জুন ২০২৫ইং) তারিখ আনুমানিক সারে ১০টা হতে সন্ধ্যা সারে ৭টা পর্যন্ত র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপি, উত্তরখান থানাধীন মাউন্টেইন কনজুমার লিমিটেড ও টঙ্গীর পূবাইল থানাধীন লতা হারবালস লিমিটেড এবং গাজীপুরের হারিকেন রোড এর নতুনবাজার এলাকায় স্মার্ট কেবলস লিমিটেড এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় তেজগাঁও বিএসটিআই এর পরিদর্শক রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার,সি এম বিএসটিআই গাজীপুর, মো:শহিদুল আলম, ফিল্ড অফিসার, সিএম বিএসটিআই, ঢাকা জেলা এর উপস্থিতিতে এবং ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক মাউন্টেইন কনজুমার লিমিটেড কে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা, লতা হারবালস লিমিটেড* ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক দোষী প্রতিষ্ঠান স্মার্ট ক্যাবলস লিমিটেড’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দন্ডসহ ফ্যাক্টরি সিলগালা করা হয়। সর্বমোট ৩ টি ফ্যাক্টরিকে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এ অভিযানে। ভ্রাম্যমাণ আদালতের প্রথম অভিযানে অবৈধভাবে প্রস্তুতকৃত বিদেশি পণ্য অর্গানিক হেয়ার অয়েল এর বিপুল মজুদ পাওয়া যায়। বর্ণিত পণ্যের মোড়কে মেইড ইন থাইল্যান্ড সিল ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদেশি পণ্য হিসেবে দেশে বাজারজাত করা হয়। অভিযানে সর্বমোট ৪২৩০ পিস পণ্য ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের দ্বিতীয় অভিযানে লতা হারবালস লিমিটেড ফ্যাক্টরিতে সার্টিফাইড ল্যাব টেকনিশিয়ান এবং ক্যামিস্ট ছাড়া ক্ষতিকারক রিয়েজেন্ট এবং কেমিক্যাল ব্যবহার করে কসমেটিকস প্রস্তুত ও বাজারজাত করা হয়। একই সাথে বর্ণিত ল্যাবে মাইক্রোবায়োলজি পরীক্ষার জন্য স্পেক্টোফটোমিটার এবং কলোমিটার অনুপস্থিত ছিল। ভ্রাম্যমাণ আদালতের তৃতীয় অভিযানে স্মার্ট কেবলস লিমিটেড নামক একটি অবৈধ ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। উক্ত ফ্যাক্টরির কোন ধরনের লাইসেন্স ছিল না বিধায় সীলগালা করা হয়। একইসাথে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত ফ্যাক্টরি বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানানো হয় এক বিজ্ঞপ্তিতে। সিনিয়র সহকারি পুলিশ সুপার ও র্যাব অপস্ অ্যান্ড মিডিয়া সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
