বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে ব্যাট করছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। দুই দলের খেলা দেখুন সরাসরি।
এবারের বিপিএলে রীতিমতো উড়ছে চিটাগং। রয়েছে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে। ৬ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে হার মাত্র ১টি। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বন্দরনগরীর দলটি। স্বাভাবিকভাবেই কোয়ালিফাইংয়ে খেলার আশা রয়েছে তাদের।
তবে জয়-পরাজয় দিয়ে এগিয়ে যাচ্ছে রাজশাহী। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বরেন্দ্রভূমির দলটি। কোয়ালিফাইংয়ে খেলতে হলে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে কিংসদের।