ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 2:38 PM

টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে ব্যাট করছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস।

এবারের বিপিএলে রীতিমতো উড়ছে চিটাগং। রয়েছে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে। ৬ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে হার মাত্র ১টি। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বন্দরনগরীর দলটি। স্বাভাবিকভাবেই কোয়ালিফাইংয়ে খেলার আশা রয়েছে তাদের।

এদিকে জয়-পরাজয় দিয়ে এগিয়ে যাচ্ছে রাজশাহী। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বরেন্দ্রভূমির দলটি। কোয়ালিফাইংয়ে খেলতে হলে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে কিংসদের।

রাজশাহী কিংস একাদশ: লরি ইভানস, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), ক্রিশ্চিয়ান জোনকার, জাকির হাসান (উইকেটরক্ষক), রায়ান টেন ডেসকাটে, কায়েস আহমেদ, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি ও মোস্তাফিজুর রহমান।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিঙ্ক, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম ও আবু জায়েদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status