ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে আরসিজি সম্মেলন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 2:27 PM

বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে আরসিজি সম্মেলন

বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে আরসিজি সম্মেলন

বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী চতুর্থ আরসিজি (রিজওনাল কনসালটেটিভ গ্রুপ) সম্মেলন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে ২৬ দেশ অংশগ্রহণ করবে। এ ছাড়া অংশ নেবে ২৪টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার ১২০ প্রতিনিধি। উদ্বোধনী ও কারিগরি মিলিয়ে অনুষ্ঠিত হবে ১৮টি সেশন।

তিন দিনের এ সম্মেলন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। বুধবার দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসব কথা জানান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মন্ত্রী বলেন, দুর্যোগ, ব্যবস্থাপনায় শিখন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক সহায়তা বৃদ্ধির ওপর জোর দেয়া হবে সম্মেলনে। আলোচনা করা হবে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ বিষয়ে।

সম্মেলনের উদ্দেশ্য হলো- আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জরুরি সমন্বয় জোরদার করতে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’-এর আয়োজন করা। বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমসহ মানবিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় সাধন।

বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) বাংলাদেশে প্রবেশের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সিভিল মনিটরিং সমন্বয় জোরদার করা। এ ছাড়া ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে তৎপর হওয়া।
উল্লেখ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের মানবিক সহায়তা ও সমন্বয়কারী সংস্থা ইউএনওসিএইচের উদ্যোগে ২০১৪ সালে রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি) গঠন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status