|
গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মো: মাসুদ রানা, গাজীপুর
|
![]() গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহরিয়ার রহমান হ্যাভেনের পরিবারের সঙ্গে জমি জমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারপিট করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এক পর্যায়ে ভোরে মারা যান হ্যাভেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোববার সকাল ৭ টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সকালে তার হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পা সহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
