|
শহীদ পরিবারের মাঝে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ঈদ উপহার
নতুন সময় প্রতিনিধি
|
![]() শহীদ পরিবারের মাঝে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ঈদ উপহার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আগত প্রতিটি শহীদ পরিবারকে স্বান্তনা দেন এবং তাদের খুজ খবর নেন। ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদরা অকুতোভয় বীর। তাদের আত্মত্যাগে আজ আমরা একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে পারি। শহীদদের পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় ছিল, আছে এবং থাকবে। তিনি আরও বলেন, শুধু ঈদ নয়, যেকোনো প্রয়োজনে শহীদ পরিবার যেন জেলা প্রশাসনের পাশে পায় — সেটিই আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী আবহ তৈরি করে উপস্থিত সকলের মাঝে। শহীদ পরিবারের সদস্যগণ জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
