ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
রাশিয়ার ভয়াল ড্রোন হামলায় কাঁপছে ইউক্রেন, নিহত ৬ ও আহত বহু!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 June, 2025, 9:38 PM

রাশিয়ার ভয়াল ড্রোন হামলায় কাঁপছে ইউক্রেন, নিহত ৬ ও আহত বহু!

রাশিয়ার ভয়াল ড্রোন হামলায় কাঁপছে ইউক্রেন, নিহত ৬ ও আহত বহু!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন দিনকে দিন আরও ভয়ংকর রূপ নিচ্ছে। সম্প্রতি 'অপারেশন স্পাইডারস ওয়েভ'-এর পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে মস্কো। শুক্রবার (৬ জুন) গভীর রাতে চালানো এই হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের সামরিক সূত্র জানায়, রাতভর একযোগে হামলা চালানো হয় কিয়েভ, লুৎস্ক, টার্নোপিল এবং কারনোপিল অঞ্চলে। কিয়েভে হামলার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই হাজারেরও বেশি বাসাবাড়ি। উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভে চালানো একযোগে ড্রোন, মিসাইল ও বোমা হামলায় নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন অন্তত ৭০ জন— যাদের মধ্যে রয়েছে দুই শিশু।

এছাড়া রুশ আগ্রাসনের শিকার হয়েছে দক্ষিণাঞ্চলের খেরসন, জনিপ্রো ও লুৎস্ক শহর। এসব এলাকায়ও বহু মানুষ হতাহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ জুন রাশিয়ার পুখন্দে সন্ত্রাসী হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার লক্ষ্যবস্তু ছিল।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এই হামলায় ৪০০টির বেশি ড্রোন ও ৪০টিরও বেশি মিসাইল ছুঁড়েছে। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই টানা হামলা নতুন করে ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও রাশিয়ার এই হামলার কড়া সমালোচনা এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status