ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ঈদের নামাজে বেরিয়ে গাড়িচাপায় নিহত বাবা-ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 June, 2025, 1:19 PM

ঈদের নামাজে বেরিয়ে গাড়িচাপায় নিহত বাবা-ছেলে

ঈদের নামাজে বেরিয়ে গাড়িচাপায় নিহত বাবা-ছেলে

বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে গাড়ি চাপায় এক ব্যক্তি ও তার ছেলের প্রাণ গেছে।

শনিবার ৭ জুলাই সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আজিজুল ইসলাম জানান।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ।


ওসি আজিজুল বলেন, “ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। পথে তড়িঘড়ি করে ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার টপকে বিপরীত পাশে ঈদগাহে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

“এ সময় একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status