ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীতা ঘোষনা
কাজী আনিছুর রহমান, রাণীনগর
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 6:16 PM

রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীতা ঘোষনা

রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীতা ঘোষনা

আগামী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষনা করা হয়।

রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব উপস্থিত ছিলেন। 

এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীনুর রহমান শামীমসহ উপজেলা ও আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নওগাঁ জেলা জামায়তে ইসলামীর সুরা সদস্য ও রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী আন্নামা বিনতে আকবরকে মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়। 

এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষনা করা হয়। 

এই তিন পদে প্রার্থীদের নাম ঘোষনা করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status