ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে রাজপথে ছিলো আজহারুল ইসলাম মান্নান: অধ্যাপক মামুন মাহমুদ
তৌরব হোসেন, সোনারগাঁ
প্রকাশ: Monday, 2 June, 2025, 6:05 PM

বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে রাজপথে ছিলো আজহারুল ইসলাম মান্নান: অধ্যাপক মামুন মাহমুদ

বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে রাজপথে ছিলো আজহারুল ইসলাম মান্নান: অধ্যাপক মামুন মাহমুদ

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জিয়াউর রহমানের সাহসী ভূমিকা এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে লালন করি বলেই আমরা  আজ সম্মানিত। সারা বিশ্বের মধ্যে সৎ রাষ্ট্র নায়ক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আজ সমাদৃত।বাংলাদেশের প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স এবং পোশাকশিল্পের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

রোববার(২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। 

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব। 

জিয়াউর রহমানের আহবানে দক্ষিন এশিয়ায় গঠিত হয়েছিলো সার্ক। তার আহবানেই মুসলিম উম্মার দু'টি দেশ ইরান এবং ইরাকের যুদ্ধ বন্ধ হয়েছিলো। তার মধ্যস্থতায় ইরাক ও ইরানের যুদ্ধ বন্ধ করে মুসলিম উম্মাকে শক্তিশালী করেছিলো 

সোনারগাঁয়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ ও যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের  সাথে রাজপথে ছিলো আজহারুল ইসলাম মান্নান। বিএনপির দুর্দিনে কিন্তু সোনারগাঁ থেকে রাজপথ কাঁপিয়েছে  আপনাদের প্রিয় নেতা। তারেক জিয়ার নেতৃত্বে আজহারুল ইসলাম মান্নান এমপি হয়ে আপনাদের মনের আশা পূরণ করবে বলে আমরা আশা করি৷  

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের তারেক রহমান বলেছেন ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। আমাদের সেই নির্দেশনা মোতাবেক তৈরি থাকতে হবে। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাই প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে।  

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status