ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 January, 2019, 3:34 PM

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১২

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১২

আফগানিস্তানে তালেবানের গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হয়েছেন। সোমবার মেইদান ওয়ারডাক প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া নিরাপত্তা বাহিনীর আরও ২৮ সদস্য আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, তালেবান যোদ্ধারা যখন গাড়িবোমার বিস্ফোরণ ঘটান, তখন দুই বন্দুকধারী কম্পাউন্ডের ভেতর ঢুকে হামলা চালায়।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটাতে সাম্প্রতিক ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে তালেবান বিদ্রোহীরা।

এর আগে পাকিস্তানে মার্কিন দূত জালমি খালিজাদের সঙ্গে শান্তি আলোচনার খবর উড়িয়ে দেন তালেবান নেতারা। তাদের দাবি, আফগান সরকার তাদের দাবিদাওয়া পূরণে সক্ষম না। কাজেই আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করা যাবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status