ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেত্রকোণার বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 May, 2025, 7:12 PM

নেত্রকোণার বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। আজ সোমবার (২৬মে) বিকেলের দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সোমবার (২৬মে) দুপুর আনুমানিক ২টার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মাধুপাড়া বিওপি'র ৫ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৮ এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় এসি ব্ল‍্যাক ও অফিসার্স চয়েজ মদ আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status