ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 May, 2025, 12:00 AM

দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক?

দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক?

দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে বিতর্কের প্রেক্ষাপটে এ ঘোষণা দেন তিনি।

আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১১টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন—দেশের প্রয়োজন হলে, এবং অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দিলে, পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক কনক সারওয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

একই বার্তা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন।


তিনিও পিনাকীর দেওয়ার ফেসবুক কার্ডটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ইনশাআল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status