ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সেমিনারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 May, 2026, 4:47 PM
সর্বশেষ আপডেট: Sunday, 10 May, 2026, 7:34 PM

স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সেমিনারে

স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সেমিনারে

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ১০ মে, রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, ড. মো. সবুর খান এবং এ এস এম আব্দুল হালিম।

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার।

বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষা নীতি ও কারিকুলামে সময়োপযোগী পরিবর্তন আনার পাশাপাশি একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা বলেন, “সবার আগে বাংলাদেশ” দর্শন বাস্তবায়নে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা বাজেট বরাদ্দেরও দাবি জানান বক্তারা। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ও স্থায়ী শিক্ষা নীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা শেষে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status