|
প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী, অতঃপর...
নতুন সময় ডেস্ক
|
![]() প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী, অতঃপর মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসাথে দুইজন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় ছিটকে গিয়ে দুইজন আহত হন। প্যারাসেইলিংয়ের কর্মীরা তড়িঘড়ি করে আহত দুইজনকে সরিয়ে নেন। পরে আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীপুরে মাটির ঘর লেপতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল চান বানুর
খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
